শাহ্ গোলাম রহমান এছমতি (রা.) এর ওরশ শুরু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৬
চট্টগ্রামের মিরসরাইয়ের রহমানিয়া দরবার শরীফ কুতুবুল আকতাব শাহ ছৈয়দ গোলাম রহমান এছমতি (রা.) এর ৫২তম ওরশ মোবারক ও ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) রবিবার থেকে শুরু হয়েছে। তিনদিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে-জিকির ও ছেমা মাহফিল, মিলাদ মাহফিল, আলোচনা সভা, আখেরী মোনাজাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুতুবুল মাশায়েখ হযরত আল্লামা ছৈয়দ ছাইফুর রহমান নিজামী শাহ (ম. জি. আ.) প্রকাশ আগ্রাবাদের পীর সাহেব। এছাড়াও দেশ-বিদেশ হতে আলেমে দ্বীন, পীর-মাশায়েখগণ উপস্থিত থাকবেন। ১৮, ১৯, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের চলমান ট্রেনসমূহ যথাক্রমে কর্ণফুলী এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস এবং ময়মনসিংহ এক্সপ্রেস মিরসরাইয়ের মস্তাননগর স্টেশনে এক মিনিটের জন্য যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে।