গোদাগাড়ীতে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সম্মেলন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩১
গোদাগাড়ী উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক কে,এম সাজেদুর রহমান মার্কনী। রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া খান মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ আলী, সাধারণ সম্পাদক ও গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম দুলু, যুবদল নেতা ডাবলু, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম মিলন, ছাত্রদল নেতা আল-মামুন প্রমুখ। সম্মেলন শেষে উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে- মামুন অর রশিদ, আনিকুল ইসলাম, আজিজুল হক। উপজেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে- আমিনুল ইসলাম মিলন, জহিরুল ইসলাম (জহির), আব্দুল মান্নান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে- মনিরুল ইসলাম মেম্বার, মোস্তফা কামাল বুলু, সেলিম রেজা।