গোপালগঞ্জে যুদ্ধাপরাধীদের রক্ষায় মোনাজাত করার অভিযোগে এক ইমামকে মসজিদ থেকে বিতাড়িত করেছে মসজিদ কমিটি। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মণ্ডলগাতী জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদ কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক অভিযোগ করে বলেন, মসজিদের ইমাম আব্দুর রহমান শুক্রবার জুম্মার নামাজের পর যুদ্ধাপরাধীদের হেফাজত করার জন্য দোয়া মোনাজাত করেন। এ নিয়ে মুসল্লিরা প্রতিবাদ জানায়।
অভিযুক্ত ইমাম যুদ্ধাপরাধীদের রক্ষার মোনাজাত করার কথা অস্বীকার করে বলেন, আমি মোনাজাতে বলেছি বিশ্বের যত আলেমদের ওপর নির্যাতন হচ্ছে, বিনা অপরাধে সাজা পাচ্ছে, তাদেরকে তুমি হেফাজত কর। যারা সাজা দিচ্ছে তাদেরকে তুমি হেদায়েত দান করো।
