যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলার সাবেক সভাপতি, উপজেলার সাবেক চেয়ারম্যান, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোস্তফা হোসেন মীরবহরের মরদেহ আজ রবিবার দেশে আনা হবে। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় নিউইয়র্ক জেএফকে বিমানবন্দর থেকে এমিরেট্স এয়ারলাইন্সের ফ্লাইটে রওয়ানা হয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মরদেহ শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে। ঢাকার হাজীপাড়ায় প্রথম জানাজাশেষে রাতে গ্রামের বাড়ি রওয়ানা হয়ে সোমবার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় ও নিজ বাড়িতে তৃতীয় জানাজাশেষে লাশ দাফন করা হবে। লাশের সাথে আসছেন তার স্ত্রী ফরিদা ইয়াছমিন। তিনি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
