দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্য সৃষ্টি, হত্যা, নাশকতা বন্ধে ও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে শাহবাগের ন্যায় তরুণ প্রজন্মের জাগরণ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতৃবৃন্দ।
গতকাল শনিবার টঙ্গীর টিআইসি মাঠ থেকে উত্তরা পর্যন্ত ১৪ দলের কেন্দ ীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের এক বিশাল পদযাত্রার প্রাক্কালে নেতৃবৃন্দ এ আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ১৪ দলের নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
টঙ্গী সংবাদদাতা জানান, পদযাত্রার প্রাক্কালে অস্থায়ী মঞ্চে স্থানীয় ও কেন্দ ীয় ১৪ দলের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর আগে পদযাত্রায় হাজার হাজার জনতা স্বতঃস্ফূতভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, জামায়াত-শিবিরের এ দেশে ঠাঁই নাই শ্লে¬াগানে শ্লে¬াগানে মুখরিত করে তোলে চারদিক।
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রার প্রাক্কালে বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এ্যাড. সাহারা খাতুন এমপি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, এ্যাড. রহমত উল¬্লাহ এমপি, খালিদ মাহমুদ এমপি, ফজলে হাসান বাদশা এমপি, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আকম মোজাম্মেল হক এমপি, আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, লাইলি বেগম এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌর মেয়র এ্যাড. মো. আজমত উল্ল¬া খান প্রমুখ।
আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চারকণ্ঠ রাজীবকে জামায়াত- শিবিরের লোকেরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। নিহত রাজীবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, রাজীবের রক্ত বৃথা যেতে পারে না। সরকার যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ১৪ দলের নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেন, বিএনপি পাকিস্তানের এজেন্ট, বিএনপির আসল চরিত্র ফুটে উঠেছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এদেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে। বিএনপি তরুণ প্রজন্মের এ জাগরণকে ফ্যাসিবাদী বলে আখ্যায়িত করছে। তারা জামায়াতের সাথে সখ্যতা ছাড়তে পারছে না। কারণ বিএনপি’র নেত্রী খালেদার ঘাড়ে জামায়াত বসে আছে। বিশাল এ পদযাত্রা উত্তরার আজমপুরে গিয়ে শেষ হয়।
সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, জেনারেল জিয়া ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের মুক্ত ও ক্ষমা করে কলংকজনক অধ্যায় সূচনা করেছিলেন। জিয়াই সংবিধান পরিবর্তন করে সাম্প্রদায়িকতার রাজনীতি সৃষ্টি করেছিলেন। যুদ্ধাপরাধীদের ফাঁসি আজ জাতীয় দাবি উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে পাপমুক্ত করতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।
গতকাল শনিবার বিকালে সাভারের হেমায়েতপুরে বাসস্ট্যান্ডে ১৪ দলের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের জেলা প্রশাসক মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো: কামরুল ইসলাম, কেন্দগর সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, ১৪ দল নেতা কামরুল আহসান, এ্যাডভোকেট এনামুল হক প্রমুখ।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল শনিবার বিকালে জেলা আওয়ামী লীগসহ ১৪ দলের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রা কর্মসূচির আগে শহরের মজমপুর গেট চত্বরে সমাবেশ করা হয়। শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান সভায় সভাপতিত্ব করেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, গণপদযাত্রা কর্মসূচি পালন উপলক্ষে জেলা ১৪ দল শনিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পদযাত্রা শুরু করে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে পুনরায় সেখানে এসে এক সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা অওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহাদাত্ হোসেন প্রমুখ।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় ১৪ দলের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা ১৪ দলের আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এতে সভাপতিত্ব করেন।
যশোর অফিস জানায়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যশোরে ১৪ দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, জাসদের কেন্দ ীয় সহ-সভাপতি রবিউল আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আলী রায়হান প্রমুখ।
