ভালুকায় শিশু অপহরণ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৪
ইসমাইল হোসেন জীবন নামে ২ বছরের এক শিশুকে অপহরণ করে তার পিতা-মাতার কাছে ৮লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ভালুকা উপজেলার হবিরবাড়ী লবণকোঠা গ্রামে। স্থানীয় ও অপহরণকারীর পরিবার সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী লবণকোঠা গ্রামের রমজান আলীর দুই বছরের শিশুপুত্র ইসমাইল হোসেন জীবনকে ঘটনার দিন বিকালে পাশের বাড়ির ভাড়াটিয়া, বাদশা টেক্সটাইল মিলের শ্রমিক পরিচয়দানকারী জামালপুরের তুলসীপাড়া গ্রামের সোহেল রানা (২৫) ‘মজা’ কিনে দেয়ার লোভ দেখিয়ে কাছের একটি দোকানে নিয়ে যায় এবং সেখান থেকে সে শিশুটিকে নিয়ে উধাও হয়। ওইদিন রাতেই অপহূত ইসমাইল হোসেন জীবনের পরিবারের কাছে মোবাইল ফোনে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পিতা রমজান আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।