আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে শাহবাগের প্রজন্ম চত্বরে মহাগণজাগরণে যে ঢেউ সারাদেশে ছড়িয়ে পড়েছে তাতে এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শ্লে¬াগান, মানুষের হূদয়ের শ্লে¬াগান, মাটির শ্লোগান, চেতনার শ্লোগান ও জন্মের শ্লোগান জয়বাংলা। মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিলো জয়বাংলা। স্বাধীনতার ৪০ বছর ধরে সে শ্লোগান আমরা অন্তরে ধারণ ও লালন করেছি। যারা আজ এ শ্লোগান দলীয়করণের সমালোচনা করছেন তারা স্বাধীনতার চেতনার বিশ্বাসী কিনা তা ভাবার সময় এসেছে। গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইসমাইল ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলির সভাপতিত্বে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, কলেজ অধ্যক্ষ আবুল বাশার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাবউদ্দিন শাহীন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন রুমি প্রমুখ বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজনীতিতে যদি মেধাবীরা, ভালো মানুষেরা, সত্ লোকেরা, চরিত্রবান লোকেরা না আসলে রাজনীতির মঞ্চ খারাপ লোকেরা দখল করে নেবে।
