রাজশাহীতে সড়ক দুর্ঘটনা

এলজিইডি’র প্রকৌশলীসহ ৩ জন নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
গতকাল শনিবার সকালে মহানগরীর বিনোদপুরের রাজশাহী-নাটোর মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে গ্যাসচালিত হিউম্যান হলারের (ইমা) মুখোমুখি সংঘর্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআরডি) প্রকৌশলীসহ তিনজন নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ইমা গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে গেছে। নিহতরা হলেন:নগরীর মতিহার থানার কাটাখালির মৃত মুনসুরের ছেলে ও তানোর উপজেলার এলজিইডির সহকারী প্রকৌশলী মকছেদ আলী, আবু সাইদ ও অপর একজন অজ্ঞাত। আহতরা হলেন:হিউম্যান হলারের যাত্রী সজল, হাসান, রাজু, শাকিব, তাহমিনা, নাহিদ আকতার, দিপু, নার্গিস, বাবু ও হাবিল। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। হতাহতরা সকলে হিউম্যান হলারের যাত্রী ও চালক বলে জানা গেছে।