আজ ৬ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৭ রবিউসসানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৯ ও ৪। শুভ বার মঙ্গল ও রবিবার। শুভরত্ন প্রবাল ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি:প্রাণবন্ত, গতিশীল ও সংগ্রামী ব্যক্তিত্বের অধিকারী। চিন্তাধারায় আপনি স্বাধীনচেতা। নিজের মত অকপটে ব্যক্ত করতে পারেন। সাংগঠনিক ক্ষমতা আছে। বঙ্গমুখী কাজে দক্ষ। তবে শত্রু থাকবে অনেক। অন্যকে প্রভাবিত করতে পারেন। বিতর্কে প্রতিপক্ষকে সহজেই কাবু করতে পারেন। সংঘাত ছাড়া জীবনে এগুতে পারবেন না।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি আঁস্ত্রো ব্রেঁতো, ড. আনিসুজ্জামান, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ পরম হংস দেব, রেজাউদ্দীন স্টালিন, নাসিরুদ্দীন তুসী, কাউন্ট ভল্টা, ওবায়দুর রাহমান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): বিজ্ঞানী ও প্রকৌশলীদের দিনটি শুভ সম্ভাবনাময়। গবেষণা কর্মে সাফল্য আসতে পারে। কর্মে ও সেবায় আনন্দবোধ করবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। লোহজাত দ্রব্য অথবা নির্মাণ সামগ্রীর ব্যবসায় লাভবান হতে পারেন। বৈজ্ঞানিক গবেষণায় সাফল্য আসতে পারে। যৌথ বাণিজ্যিক প্রকল্প হাতে নিতে পারেন। প্রাপ্তি যোগ আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন):চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। সমাজসেবার সময় দিতে হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):বেকারদের কর্মসংস্থান-এর ব্যাপারে আশাপ্রদ কিছু ঘটতে পারে। হয়তো চাকরি পেয়েও যেতে পারেন। বাড়িতে কারো অসুস্থতায় মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। বিকালের দিকটা ভালো যাবে। ত্রীদ্ধড়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। খেলাধুলায় সাফল্য পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। উদ্যম ও প্রচেষ্টা জোরদার করুন। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। আত্মবিশ্বাস থাকলে সাফল্য পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):আবেগতাড়িত হয়ে না চললেই ভালো করবেন। কঠিন বাস্তবকে উপলব্ধি ও মোকাবেলা করার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন। অভিমান এবং আবেগ ক্ষতির কারণ হতে পারে। চাকরিজীবীদের কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। নিজের পাওনা ঠিকমত বুঝে নিতে চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। যাত্রা শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):রাজনীতিকদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। অশুভ কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। মন দঃশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কোনো দামি জিনিস হারাতে পারেন। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কারো অসুস্থতায় চিন্তিত হবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। কর্মক্ষেত্রে কারো অসহযোগিতার জন্য বিব্রতবোধ করবেন। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):ঘনিষ্ঠ কারো সাথে মতবিরোধ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো সুযোগ পেতে পারেন। কর্মস্থলে কারো সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):আজ কেউ কিছু চাইলে তাকে প্রত্যাখ্যান করা ঠিক হবে না। অন্যথায় অনুশোচনা করতে হতে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। রোমান্টিক বিষয়াদিতে আজ সতর্কতা অবলম্বন করুন। প্রবাসীদের জন্য দিনটি শুভ। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):ভ্রমণে সুযোগ পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোনো শিক্ষকের আনুকূল্য বা সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।
