বাস্কেটবল খেলার সর্বকালের সেরা তারকাদের একজন হিসেবেই বিবেচনা করা হয় মাইকেল জর্ডানকে। আর সম্প্রতি ৫০ এ পা দেওয়া এই বাস্কেটবল লিজেন্ডের রয়েছে বলার মতো একাধিক অর্জন ও রেকর্ড। এর মধ্যে জর্ডানের অন্যতম একটি অর্জন হলো কোনো একটি খেলায় এককভাবে সবচেয়ে বেশি স্কোর করার রেকর্ড। নিজের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় মৌসুমে খেলতে নেমেই বোস্টন সেলটিক্স দলের হয়ে এই অনন্য অর্জনের কৃতিত্ব দেখিয়েছিলেন মাইকেল জর্ডান। আর একটি পে¬অফ ম্যাচে তার এই সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি হলো ৬৩টি পয়েন্ট।
