একটা কাপ নিয়ে হাঁপাতে হাঁপাতে স্বামীকে ঘরে ঢোকা দেখে
স্ত্রী :একি! এত হাঁপাচ্ছ কেন? আর এ কাপটাই বা কোথায় পেলে?
স্বামী :দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে এটা পেলাম।
স্ত্রী :মাত্র তিনজন নিয়ে দৌড় প্রতিযোগিতা?
স্বামী :হ্যাঁ, প্রথমে আমি, তারপর পুলিশ আর সবার পেছনে এ কাপটার মালিক!
কনে দেখে ফেরার সময় বরের বাবা কনের পাশের বাড়ির ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন—
বরের বাবা :আচ্ছা ভাই সাহেব, আপনার প্রতিবেশী লোকটা কেমন? ওনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা হচ্ছে। আপনি তো উনাকে চেনেন।
প্রতিবেশী :চিনি মানে, এই তো সেদিন পাশের বাড়ির এক অনুষ্ঠানে আমাকে দেখা মাত্রই কোলাকুলি করার জন্য ছুটে এলেন। পরে বাসায় এসে দেখি পকেটে মানিব্যাগ নেই।
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
প্রথম বন্ধু :আচ্ছা তুই আর তোর বৌয়ের মধ্যে কে বেশি হিসেবি বলতো?
দ্বিতীয় বন্ধু :নিঃসন্দেহের আমার বৌ।
প্রথম বন্ধু :তুই এতো নিশ্চিত করে কীভাবে বুঝলি?
দ্বিতীয় বন্ধু :নিশ্চিত না হওয়ার কী আছে। এই তো মাত্র ক’দিন আগেই ওর ত্রিশতম জন্মদিন ছিল। অথচ জন্মদিনের পার্টিতে সবার সামনে ও মাত্র ২৫টা মোমবাতি জ্বালিয়ে কেক কাটল। হিসেবি না হলে কেউ এমন করে!’
