প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্নারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর ব্যবসায় শিক্ষা বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে কোম্পানি সংগঠন এবং ব্যবসায় অর্থসংস্থান অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণীর সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। চারটি গ্রুপের মধ্যে চামিলী গ্রুপের দলনেতা ফিরোজ মিয়া এবং সজিব রায়, আল-মানছুর, সাখাওয়াত, শিমুল, শারমিন, জাহাঙ্গীর মীর, তুলি, সালমা, রাজীব মিত্র, শরিফ, দিপু, হাবীব, মোজাজ্জর কামিনী গ্রুপের দলনেতা নুসরাত তানজিন এবং শাহনাজ, মুসফিকা, রেশমা, কেয়া, মল্লিকা দেব, সাজ্জাদ, রায়হান, সাকিবুল, স্বপন, জাহাঙ্গীর, শিমুল গ্রুপের দলনেতা ফাতেমা আক্তার এবং অসমিতা, মমতা, মেঘলা রানী, মালিহা, রফিক, আরিফ, আঁঁখি, সাথী, মাহিবুল, সিদ্দিক, অপূর্ব, সাইফুল দোয়েল গ্রুপের দলনেতা আয়েশা আক্তার এবং শারমিন সুলতানা, সুজন, সজল, কামরুল, নুরুল হক, মোক্তার, তাসলিমা এবং তন্নী । তারা সকলে মিলে দুটি অধ্যায় মোট ৮৫ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে । পাশাপাশি বহুনির্বাচনি প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই অনুধ্যানমূলক কাজে সহযোগীতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক
মো: কবির হোসেন (সুজন)।
অধ্যায়: ৫(ব্যবসায় সংগঠন)
কোম্পানি সংগঠন
৪২. অগ্রাধিকার শেয়ার কী ?
উত্তর: যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ গ্রহণ ও মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে অগ্রাধিকার পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলে।
৪৩. সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কী ?
উত্তর: যে শেয়ারের মালিকগণ প্রতি বছর মুনাফা হতে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং কোন বছর মুনাফা না হলেও উক্ত নির্দিষ্ট হার অনুযায়ী লভ্যাংশ সঞ্চিতি হিসাবে জমা থাকে এবং পরবর্তী সময়ে
মুনাফা অর্জিত হলে বকেয়া সঞ্চিতি সহ লভ্যাংশ প্রাপ্ত হয় তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে।
৪৪. অংশভাগ অগ্রাধিকার শেয়ার কী ?
উত্তর: যে অগ্রাধিকার শেয়ারের মালিকগণ মুনাফা হতে প্রথমত নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্ত হলেও পরবর্তী সময়ে সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের সময় পুনরায় তাতে অংশ পায় তাকে অংশ ভাগ অগ্রাধিকার শেয়ার বলে।
৪৫. প্রবর্তকদের শেয়ার কী ?
উত্তর: যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ বণ্টন ও মূলধন প্রত্যাবর্তনে সকলের শেষে অংশগ্রহণ করে তাকে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার বলে।
৪৬. বোনাস শেয়ার কী ?
উত্তর: অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসাবে বণ্টন না করে কোম্পানির সঞ্চিতি তহবিলে কিছু অংশ জমা করা হলে এবং এরূপ সঞ্চিতি তহবিলের পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে উক্ত তহবিলের অর্থকে মূলধনে পরিনত করার লক্ষ্যে শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসাবে যে শেয়ার বণ্টন করা হয় তাকে বোনাস শেয়ার বলে।
৪৬. রাইট শেয়ার কী ?
উত্তর: কোন কোম্পানি অধিকতর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বিলির সিদ্ধান্ত গ্রহণের সময় তার সম্পূর্ণ বা অংশ বিশেষ ক্রয়ের অধিকার আনুপাতিক হারে পুরাতন শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষণ করলে তাকে রাইট শেয়ার বলে।
৪৭. কোন দুটি মূল দলিলের মাধ্যমে শেয়ার মালিকানা প্রমাণ করা যায় ?
উত্তর : শেয়ার সার্টিফিকেট এবং শেয়ার ওয়ারেন্ট নামক দুটি দলিলের মাধ্যমে মালিকানা প্রমান করা যায়।
৪৮. স্টক কী ?
উত্তর: কোন শেয়ারের পূর্ণ মূল্য আদায় হলে ঐ শেয়ারকে স্টক বলা হয়।
৪৯. ঋণপত্র কী ?
উত্তর: পাবলিক লি: কোম্পানি যে ঋণ স্বীকৃত পত্র ইস্যু করে জনসাধারণ বা বিভিন্ন প্রতিষ্ঠান হতে ঋণ সংগ্রহ করে তাকে ঋণপত্র বলে।
৫০.পাবলিক লি: কোম্পানির পুঁজি সংগ্রহের অন্যতম দুটি উত্স কী ?
উত্তর: পাবলিক লি: কোম্পানির পুঁজি সংগ্রহের অন্যতম দুটি উত্স শেয়ার ও ঋণপত্র।
