অনলাইন লেনদেন নিরাপদ করার আহ্বান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৬
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অনলাইন লেনদেন নিরাপত্তা’ বিষয়ক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সময়োপযোগী এই আলোচনার আয়োজন করে সিটিও ফোরাম বাংলাদেশ। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব। আলোচনার সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিটিও ফোরামের সভাপতি এবং এনসিসি ব্যাংকের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা তপন কান্তি সরকার। ই-ব্যাংকিং নিরাপত্তাসহ সহজলভ্য নিরাপদ নেটওর্য়াক এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে সিটিও ফোরাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল বাংলাদেশ গঠনে ইতোমধ্যে অনলাইন লেনদেনের অনুকুল বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনিন সুলতানা। উক্ত আলোচনা সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।