বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার ৭ম সম্মেলন শনিবার আদর্শ গার্লস হাই স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি পূরবী মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ্বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা পরিষদের সদস্য সারাবান তহুরা, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট রনেশ মৈত্র, ঢাকা মহানগর কমিটির প্রচার সম্পাদক ইয়াসমিন সালাম, পাবনা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার জলি, দিনাজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা শানু, ঢাকা মহানগর কমিটির প্রচার সম্পাদক ইয়াসমিন সালাম, পাবনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার রোজী প্রমুখ।
পরে সম্মেলনে পূরবী মৈত্রকে সভাপতি এবং অ্যাডভোকেট কামরুন নাহার জলিকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
