সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
দশমিনায় কৃষক দলের আহ্বায়ক কমিটি দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালী দশমিনা উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকনকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার উপজেলা যুবদল কার্যালয় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের অর্থ বিষয়ক সম্পাদক শিল্পপতি আলহাজ্ব গোলাম মস্তফা। বানারীপাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল বানারীপাড়া সংবাদদাতা \ বানারীপাড়ায় বন্দর বাজার জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুদ্দিন হেলালী চাঁদপুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বয়ান করেন ঢাকা ধানমন্ডি বায়তুল মোমিন জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী সেলিম হোসাইন আযাদী। ইসলামপুরে আওয়ামী লীগের কাউন্সিল ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ শনিবার ইসলামপুর উপজেলার ৩নং চিনাডুলী ইউনিয়ন গুঠাইল বাজার কাচারী মাঠ প্রাঙ্গণে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল হয়েছে। চিনাডুলী ইউপি শাখা আ’লীগের সভাপতি ফজলুল হক বি.এস.সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলহাজ ফরিদুল হক খান দুলাল। মধুখালীতে সড়ক দুর্ঘটনা নিহত-১, আহত-৮ ফরিদপুর প্রতিনিধি \ শনিবার মধুখালীতে এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৮ জন। মাগুরা শালিখা উপজেলার সিংগার বাজার থেকে শ্যালোমেশিন চালিত বালু বহনের জন্য তৈরিএকটি পিকআপ প্রায় ৩২ জন লোক নিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্বজাকের মঞ্জিল ওরস মোবারকে যাচ্ছিল। ফরিদগঞ্জে স্কুল ছাত্রের কারাদণ্ড ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ ফরিদগঞ্জে দশম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে হোসেন নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ওই বখাটে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম এই রায় দেন । কালিয়াকৈরে কম্পিউটার ল্যাব উদ্বোধন কালিয়াকৈর সংবাদদাতা \ কালিয়াকৈর ডিগ্রী কলেজের নবনির্মিত ভবনে রাকিবুল হাসান খান কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। ল্যাব উদ্বোধন শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে মরহুম আব্দুল আলীম খান ও মরহুম আব্দুর রহিম খান বৃত্তি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম মোজাম্মেল হক। আড়াইহাজারে শিক্ষার্থী সংবর্ধনা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যেগে শনিবার পাচরুখী বেগম আনোয়ারা কলেজ মাঠে উক্ত ইউনিয়নের জিপি এ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়। ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। ভাণ্ডারিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি ভাণ্ডারিয়া সংবাদদাতা \ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সংবাদকর্মীদের সাধারণ সভায় সাংবাদিক ইউনিয়নের ভাণ্ডারিয়া কমিটি গঠন করা হয়। এতে দৈনিক সমকালের ভাণ্ডারিয়া প্রতিনিধি মোঃ রিয়াজ মাহাম্মুদ মিঠুকে সভাপতি ও দৈনিক মতবাদের শঙ্কর জীত্ সমদ্দারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের দ্বি-বার্ষিক কমিটি গঠন করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম এ মান্নান। কাহালুতে জমির মালিকানা নিয়ে সংঘর্ষ কাহালু (বগুড়া) সংবাদদাতা \ গত শনিবার বগুড়ার কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়নের বড়চাপড়া গ্রামের জমির মালিকানা দাবি করাকে কেন্দ্র করে রাইফেলের গুলিতে ১ ব্যক্তি আহত হয়। এ ঘটনায় পুলিশ নুরুন্নবী (৩৮) ও হাকিম (৩৪) নামের ২ ব্যক্তিকে গ্রেফতারসহ রাইফেল ও গুলি জব্দ করেছে। সখীপুর উপজেলা কৃষকলীগের সম্মেলন সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সখীপুর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার উপজেলা ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক রহিজ উদ্দীন সভাপতি ও মো. আবদুল মালেক মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান। দিনাজপুরে বীজ উত্পাদন শীর্ষক মাঠ দিবস স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল রবিবার দিনাজপুরের বীরগঞ্জে বারি সরিষা-১৫-এর মানসম্মত বীজ উত্পাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। তৈল বীজ গবেষণা কেন্দ্র বারি গাজীপুরের আয়োজনে ও মানসম্মত বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে উক্ত মাঠ দিবসে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরজু আনোয়ারার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গাজীপুর এর মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল। তাড়াইলে আখেরী মোনাজাত তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের তাড়াইলে বেসরকারি স্বেচ্ছসেবী সংস্থা ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ইছলাহী ইজতেমা গতকাল রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্ব শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংস্থার চেয়ারম্যান ও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ্ মাঠের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাস্উদ। নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাঁকজমক ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। কমলগঞ্জে উত্তরণ গ্রন্থের মোড়ক উন্মোচন কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সন্ধ্যায় হারুন আকবর প্রণীত ‘শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল বারী সাফল্য ও উত্তরণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ডা: মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। মান্দা বিএনপির কর্মী সম্মেলন মান্দা (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর মান্দায় ৯নং তেঁতুলিয়া ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন শুক্রবার সাটইল পিড়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজউদ্দিন কবিরাজের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান । কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ইমাম হোমনা সংবাদদাতা \ কুমিল্লা জেলার হোমনা উপজেলার ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা প্রকল্পের শিক্ষক মাওলানা মোবারক হোসেন জেলার শ্রেষ্ঠ ইমাম মনোনীত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমপ্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় তাকে জেলার শ্রেষ্ঠ ইমাম হিসাবে সম্মাননা সনদ প্রদান করেন। টেকেরহাটে এ্যাডভোকেসী সভা টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা\পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের আয়োজনে ও ইউএসএআই আর্থিক সহযোগিতায় স্যোসাল মার্কেটিং তত্ত্বাবধানে টেকেরহাটে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনে শনিবার মার্কেটিং ইনোভেশন ফর হেলথ প্রোগ্রামের আওতায় ‘নতুন দিন’ কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক জহুরুল ইসলাম। শিবালয়ে ইংলিশ ভার্সন স্কুল উদ্বোধন শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জে ডিএন ঘোষ ইন্টারন্যাশনাল কিডস স্কুলের উদ্বোধন করা হয়েছে। শনিবার শিবালয় উপজেলার বড় বোয়ালী গ্রামে এ ইংরেজী ভার্সন স্কুলের উদ্বোধন হয়। মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এ স্কুলের উদ্বোধন করেন। মানিকগঞ্জকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হবে মানিকগঞ্জ প্রতিনিধি \ ২২ ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জকে ফরমালিন মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার প্রচারণামূলক বর্ণাঢ্য র্যালি সমাবেশ করে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেয়া হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক মাসুদ করিমের সভাপতিত্বে কালেক্টরেট চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা হাকিম আলী। সালথায় স্ত্রী হত্যাকারী গ্রেফতার ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের সালথা উপজেলায় দুই সন্তানের জননী পারভিন আক্তারকে (২৮) হত্যাকারী স্বামী আশরাফ আলীকে (৩০) কুড়ালসহ শনিবার গ্রেফতার করেছে পুলিশ। আশরাফ উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া গ্রামের হাসেম মাতব্বরের ছেলে। ইসলামপুরে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ শনিবার ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের হারিড়াবাড়ী গ্রামে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। হাড়িয়াবাড়ী দারুল উলুম কওমী মাদ্রাসা মাঠে আলহাজ্ব আব্দুল করিম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন পুথি। বক্তব্য রাখেন পার্থশী ইউপি চেয়ারম্যান হাসমত আলী, এডভোকেট আব্দুল গফুর প্রমুখ। প্রবীণ আওয়ামী নেতা আলহাজ্ব আবু সাঈদ কমিউনিটি ক্লিনিককে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করার জন্য সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানান।