মির্জাপুরে দিগন্ত টিভির প্রচার বন্ধ করেছে অপারেটররা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
ঢাকার শাহবাগের তরুণ প্রজন্মের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষণা দেয়ার পর থেকেই বেসরকারি টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশনের প্রচার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে ক্যাবল অপারেটররা। গত শনিবার থেকে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া কমে গেছে নয়া দিগন্ত পত্রিকার পাঠক সংখ্যা। অপরদিকে ইসলামী ব্যাংকে যারা হিসাব খুলেছিলেন এবং যাদের টাকা ইসলামী ব্যাংকে জমা রেখেছেন তারাও আতংকের মধ্যে পড়েছেন। শনিবার মির্জাপুর উপজেলা সদর, দেওহাটা, গোড়াই, পাকুল্লা, বাঁশতৈল, তক্তারচালা, পাথরঘটা, কামারপাড়া, বহুরিয়া, ভাদগ্রাম, ওয়ার্শি, বানাইল, আনাইতারা, জামুর্কি, মহেড়া, ফতেপুর ও কুরনিসহ বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, দিগন্ত টেলিভিশন চ্যানেল বন্ধ রয়েছে।