সংসদে টুকিটাকি

নিজের আসনে বসুন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
গতকাল রবিবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তরুণ সংসদ সদস্য জুনাইদ আহমদ পলক নিজের জন্য নির্ধারিত আসনের পরিবর্তে অন্য একজন অনুপস্থিত সংসদ সদস্যের আসনে বসেন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা শুরু হলে বিষয়টি স্পিকারের দৃষ্টিতে পড়ে। স্পিকার মাইক অন করে বলেন, পলক আপনি আপনার আসনে গিয়ে বসুন। এ সময় অধিবেশন কক্ষে সবাই পরস্পরের দিকে তাকিয়ে থাকেন। ১৩ মিনিট এবং মৃদু হাসি প্রথম আলোচক হিসাবে মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার নাম আহ্বান করেন স্পিকার। সাথে সাথে সংসদ সদস্যের মাইক চালু হয়ে যায়। স্পিকার বলেন, মাননীয় সদস্য আপনার সময় ১৩ মিনিট। এ কথা বলার পর স্পিকার নিজেই মৃদু হাসি দিলে অধিবেশন কক্ষে অনেকের মুখে মৃদু হাসি দেখা যায়। দু’দফা বক্তব্য এবং—- পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ছিলেন গতকাল তৃতীয় আলোচক। মন্ত্রীকে ফ্লোর দিয়ে স্পিকার বলেন, মাননীয় মন্ত্রী আপনি কি দু’দফায় বক্তব্য রাখবেন? স্পিকারের কথা শুনে মন্ত্রী কিছুই বুঝতে পারেননি। অধিবেশন কক্ষে উপস্থিত সকল সদস্য কয়েক মুহূর্তের জন্য হতবাক। স্পিকার বলেন, মাগরিবের নামাজের বিরতি হবে ১০ মিনিট পর। আপনি এখন শুরু করলে কি নামাজের বিরতির পর ১০ মিনিট বক্তব্য রাখবেন? নাকি পরে বলবেন? বিষয়টি বুঝতে পেরে মাগরিবের নামাজের বিরতির পর বক্তব্য রাখার ইচ্ছা ব্যক্ত করে মন্ত্রী নিজের আসনে বসে পড়েন।