শোক সংবাদ

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৫৪

নোয়াব মিয়া মজুমদার

মেজর (অব) আলহাজ্ব নোয়াব মিয়া মজুমদার (৭৩) চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি নাসা গ্রুপের নির্বাহী পরিচালক, সেবা মানবিক উন্নয়ন কেন্দ্রের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ডা. আফরোজা সুরাইয়া মুক্তা নামে তার একমাত্র সন্তান রয়েছে। কুমিল্লা নগরীর আশ্রাফপুর এলাকায় নিজ বাসভবনের সামনে তার প্রথম জানাজা এবং জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কোহিনুর বেগম

বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা প্রয়াত এম.এ মান্নান মৃধার স্ত্রী বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবিরের মা বরগুনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কোহিনুর বেগম (৬৫) গতকাল শুক্রবার ঢাকার আনোয়ার খান মর্ডান কলেজ ও হাসপাতালে  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।  তিনি ২ ছেলে, ৪ মেয়ে রেখে যান। প্রাকৃতিক দুর্যোগ ও ছোট ছেলে আহসানুল কবির রাসেল অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তার মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আজ শনিবার বাদ আছর ঢাকার ধানমন্ডির ৭নং সড়কের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে প্রথম জানাজা ও রবিবার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মনির উদ্দিন

ভাষাসৈনিক অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদের (৯৬) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহজালাল (রহ) দরগাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে দরগাহ কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট ল কলেজের সাবেক অধ্যক্ষ মনির উদ্দিন আহমদ বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ডা. রবিউল হোসেন

চট্টগ্রামের বিশিষ্ট ডেন্টাল সার্জন, শিক্ষানুরাগী এবং সমাজসেবক ডা. রবিউল হোসেন আর নেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসন্তান রেখে গেছেন। মরহুম ডা. রবিউল হোসেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।