শোক সংবাদ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০২
মুক্তিযোদ্ধা মো. এলাহী বকস মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের ৬ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. এলাহী বকস (৯৩) গত শনিবার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে ৫ পুত্র, ৩ কন্যাসহ দ্বিতীয় স্ত্রী ও অসংখ্য ভক্তবৃন্দ, আত্মীয়-স্বজন রেখে যান। রাষ্ট্রীয় সম্মানে দাফন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। আব্দুল মজিদ বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সদর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস (৬৫) গত শনিবার ভোর রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফরিদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর পাঠানটুলী ওয়ার্ডের উপদেষ্টা ফরিদ খান (৮২) গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতারা শোক প্রকাশ করেন। ইকরাম বিজু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ইকরাম বিজু দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি গভীর শোক প্রকাশ করে।