মো. হাবিবুর রহমান
ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালে ৫০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক হাবিবুর রহমান স্মৃতি সংসদ এ উপলক্ষে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ গিয়াসউদ্দিন আহমদ আবাসিক এলাকায় অবস্থিত জামে মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
আলিউল ইসলাম
এলির্জ মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক ও আবাহনী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মরহুম আলিউল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবার ও কর্মস্থলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
