সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ধর্মঘট অব্যাহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৬
ভারতীয় শ্রমিক অসন্তোষের কারণে হুমকির মুখে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য হুমকির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকদের ডাকা ধর্মঘট গতকাল রবিবার দ্বিতীয় দিনের মত অব্যাহত ছিল।