বিআরটিসি চেয়ারম্যান এমএম ইকবালের ইন্তেকাল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১২
বাংলাদেশ সড়ক পরিবহন করপো-রেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মেজর (অব.) এমএম ইকবাল গত শনিবার বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে নয়টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লা... রাজিউন)। মরদেহসহ তার স্ত্রী নাসিরা ইকবাল, ছেলে মাশরুর ইকবাল ও নিকট আত্মীয়রা গতকাল রবিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকায় পৌঁছান। বিআরটিসি’র কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে অনুষ্ঠিত হয়। বনানীর আর্মি কবরস্থানে তাকে আজ সোমবার দাফন করা হবে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিআরটিসি’র চেয়ারম্যান মেজর (অব.) এমএম ইকবালের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তা দিয়েছেন। রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে দেশ একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালো। প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন, পরিবহন করপোরেশনের উন্নয়নে ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদানের কথা স্মরণীয়।