যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারনেস ওয়ার্সি তিনদিনের সফরে আজ সোমবার বাংলাদেশে আসছেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার একথা জানানো হয়। ব্যারনেস ওয়ার্সি সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন। ব্যারনেস ওয়ার্সি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লি¬ষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তিনি ঢাকায় নতুন ‘প্রাইম টাইম ভিসা সার্ভিসের’ উদ্বোধন করবেন। তিনি সিলেট সফর করবেন। ২০ ফেব্রুয়ারি রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।
