মন্ট্রিয়লে স্থায়ী শহীদ মিনার হচ্ছে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
দীর্ঘ প্রতীক্ষার পর কানাডার মন্ট্রিয়ল নগরীতে নির্মিত হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার। বাংলাদেশ প্রেসক্লাব, মন্ট্রিয়লের একটি প্রতিনিধি দলের মন্ট্রিয়লের মেয়রের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর এ খবর জানা যায়। মেয়র মাইকেল আপেলবামকে বাংলাদেশের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় অচিরেই একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে বলে মন্ট্রিয়লের মেয়র তাদের সিদ্ধান্ত জানান। এদিকে, টরেন্টোস্থ বীচেস-ইস্ট ইয়র্কের সংসদ সদস্য মেথিউ কেলওয়ের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো উদযাপিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৩। অনুষ্ঠান শুরু হবে ২০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭:০০টায় ক্রিসেন্ট টাউন ক্লাব জিমনেশিয়ামে। এছাড়াও ড্যানফোর্থস্থ বাংলাপাড়ায় অস্থায়ী শহীদ মিনার স্থাপনের প্রস্তুতি চলছে। জামায়াতকে বর্জন করতে হবে।