প্র যু ক্তি প ড়া শো না

স্নাতক শ্রেণির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ‘c’ প্রোগ্রামিং এর operator নিয়ে আলোচনা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৪
Sub. c programming/ structure programming তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার বিষয়ক জ্ঞান অপরিহার্য। আর প্রোগ্রামিং কম্পিউটার জগতের খুব পরিচিত একটি শব্দ। আমরা কম্পিউটারে যা’ই ব্যবহার করি বা কাজ করি তার সবকিছুই মূলত প্রোগ্রামিং ও সফ্টওয়ার ডেভেলপমেন্টের ফসল। আজ ‘c’ প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছেন কম্পিউটার প্রোগ্রামার রাজীব চৌধুরি। গতকালের পর আজ আমরা c-programming-এর অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় operator সম্পর্কে জানবো।  Data input and output input নেয়ার কিছু ফাংশন : scanf (), gets (), getchar (), getch (); scanf () : এই ফাংশনটা দিয়ে int, float, double, single character, string input হিসেবে নেয়া যায়। Exampleটা দেখুন: # include < stdio.h> int main () { int i ; float f ; char ch ; // declaration of variables printf (“input a number: ’’); scanf (‘‘%d”, &i); //input of an integer, % d is specifier printf (“your entered number is % d\n\n”, i); printf (“input a floating number : ”) ; scanf (“%f”, &f); // input of a float printf (“your entered number is %f\n\n”, f); gethchar (); // explanation importent *** printf (“input a character : ’’); scanf (“%c”, &ch); // input a character printf (“your entered character is %c \n\n”, ch); return o; } এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, scanf () function-এর মধ্যে & সাইন ব্যবহার। যখন কোন variable declare করা হয় তখন RAM-এ ঐ variable-এর জন্য জায়গা তৈরি হয়। input নেয়ার সময় c-তে ঐ memory location উল্লেখ করা লাগে। তাই & সাইন দেয়া হয়েছে। যদি & সাইন ব্যবহার না করেন তবে প্রোগ্রাম compile করলেও কোন ভুল ধরবে না। কিন্তু প্রোগ্রাম রান করে input দেয়ার সময় প্রোগ্রাম ক্রাশ করবে। একে runtime errorও বলা হয়। আউটপুটে শুধুমাত্র variable-এর নাম দিলেই হয়। সেখানে & সাইন ব্যবহার করা লাগে না। scanf () function-এর আলাদাকারী (separator) কী হচ্ছে Enter ও space। scanf ()-এ int, float, double ইনপুট দেয়ার সময় নাম্বার ইনপুট না দেয়া পর্যন্ত সে walt করে। কিন্তু character (char) type data input নেয়ার সময় space বা enter-এর AscII value নিয়ে নেয়। getchar () function কোন একটি character (single) ইনপুট নেয়ার জন্য ব্যবহার হয়। তাই তৃতীয় ব্লকে single character ইনপুট নেয়ার আগে getch ( ) ব্যবহার করা হয়েছে এবং character-এর মধ্যবর্তী separatorটা নেয়ার জন্য। getchar ( )টা ব্যবহার না করলে output-এর character-এ কিছু দেখাবে না। পরবর্তী অংশ আগামীকাল মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ ইমেইল anushilon.ittefaq10 @gmail.com