নোটিশ বোর্ড

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৯
মেদমুক্ত করার সুযোগ লেজার ট্রিটে বাংলাদেশে জেরোনা ট্রিটমেন্ট থেরাপি নামে বিশ্বের সর্বাধুনিক একটি প্রযুক্তি চালু করতে যাচ্ছে লেজার ট্রিট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লেজার ট্রিটের চিকিত্সকেরা জানান, মেদ নিয়ন্ত্রণে লেজার ট্রিটমেন্ট একটি আধুনিক ও জনপ্রিয় মাধ্যম। এ দিক থেকে গোটা দুনিয়ায় এখন সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য একটি যন্ত্রের নাম জেরোনা। এর মাধ্যমে মেদ নিয়ন্ত্রণে সবচেয়ে আধুনিক চিকিত্সা দেওয়া সম্ভব। লেজার ট্রিটও গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে এ পদ্ধতিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। জেরোনা কীভাবে কাজ করবে এমন প্রশ্নে আয়োজকরা বলেন, শরীরের যে অংশে প্রচুর চর্বি জমেছে সেখানে ধীরে ধীরে স্বল্প মাত্রায় লেজার প্রবেশ করানো হয়। এতে করে ওই স্তরে একটি ছিদ্র তৈরি হয় এবং এখান থেকে স্বাভাবিক নিয়মে শরীর থেকে মেদ নিঃসরিত হয়। উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো এ পদ্ধতিটি চালু হওয়া উপলক্ষে প্রথম ২৫ জন পাবেন ২৫ শতাংশ মূল্যছাড়। যোগাযোগ :বাড়ি-৩২ (লেভেল-৩), রোড-১১, ব্লক-জি, বনানী। ফোন :০১৭৫০০১০০২০,০১৭৫০০১০০৩০। আত্তিন ক্যাফে লাউঞ্জ-এর যাত্রা শুরু অ্যারাবিয়ান ফুডসের সম্ভার নিয়ে যাত্রা শুরু করল আত্তিন ক্যাফে লাউঞ্জ। গত ২৫ জানুয়ারির বনানীর ২৭ রোডের ৯ নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই ক্যাফের যাত্রা শুরু হয়। বিস্তারিত জানা যাবে, আত্তিন ক্যাফে লাউঞ্জ, বাড়ি-৯, রোড-২৭, বনানী, ঢাকা, ফোন :০২৮৮১৭৩৩৪। আকাঙ্ক্ষা’স গ্ল¬্যামার ওয়ার্ল্ড আকাঙ্খা’স গ্ল্যামার ওয়ার্ল্ড চুলের পরিচর্যায় নানা আয়োজন নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে হেয়ার প্রোটেক্ট করে মনমতো যেকোনো কালার করার সুবিধা। এই কালার ৬-৮ মাস স্থায়ী থাকবে। সেই সাথে গ্রে-হেয়ার কভারেজও করানো যাবে ২৫% সাশ্রয়ী মূল্যে। যার স্থায়িত্ব হবে ৩-৪ মাস। এর পর শুধুমাত্র রুটটাচ-আপ করাতে হবে। যেকোনো কালারই হেয়ার প্রোটেক্ট করে করা হবে। এতে করে কখনই চুল রুক্ষ বা শুষ্ক হবে না। যোগাযোগ :৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা এবং ২৫৫ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা। ফোন :০১৯৩৭৫১৩০০৬। কাকরাইলে জেনিস হোটেল রাজমণি ঈশা খাঁ শপিং কমপ্লেক্স, ভিআইপি রোড কাকরাইল, ঢাকায় গত ১০ ফেব্রুয়ারি নতুন একটি জেনিস সু-স্টোরের উদ্বোধন করা হয়েছে। জেনিস গ্রুপের চেয়ারম্যান নাছির খান এবং মতলব উত্তর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. রফিকুল আলম (জর্জ) আনুষ্ঠানিকভাবে এই সু স্টোরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেনিস ইন্টারন্যাশনাল লিমিটেডের বিক্রয় মহাব্যবস্থাপক মো. আনিসুজ্জামান ও সহকারী মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সম্মানিত ক্রেতাগণ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে সকল পণ্যের উপর ১০% মূল্যে ছাড় রয়েছে। ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ পুরুষ নির্ভর বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ও চ্যানেল আই যৌথভাবে ‘ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম-চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ নামে পুরুষদের জন্য এই রিয়েলিটি শোয়ের আয়োজন করেছে।প্রথম অডিশনে ১২০০ জনের মধ্য থেকে ১০০ জনকে গ্র্যান্ড অডিশনের জন্য বাছাই করা হয়। এবং এভাবেই গ্র্যান্ড অডিশনের পর ২০ জন ফাইনাল প্রতিযোগীকে নিয়ে শুরু হয় রিয়েলিটি শোয়ের মূল পর্ব হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান। অডিশন রাউন্ডসহ গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত মোট ২০টি পর্ব হবে এবং এটি প্রতি শুক্রবার ও সোমবার ৯টা ৪০ মিনিটে চ্যানেল আইতে দেখানো হচ্ছে। এই প্রোগামের থিম হলো, বাংলাদেশে এই প্রথম পুরুষদের জন্য হাই ভোল্টেজ রিয়েলিটি শো। এখানে ছিল গ্রুমিং। যার পার্টনার ছিল পারসোনা।এই শোয়ের বিচারক হিসেবে শুরু থেকেই ছিলেন, গাজী শুভ্র, জয়া আহসান এবং মাহফুজ আহমেদ। বানথাই-এ এয়ার ব্রাশ মেকআপ একই পার্লারে বিয়ের সবক’টি অনুষ্ঠানে কনে সাজের সুযোগ নিয়েই দেওয়া হচ্ছে ব্রাইডাল মেকআপ প্যাকেজ। সাজের সঙ্গে কনের আপাদমস্তক পরিচর্যার সব আয়োজন থাকছে এই প্যাকেজে। এবার কনে সাজের তেমনই কিছু প্যাকেজ এনেছে বানথাই বিউটি স্যালুন। সর্বোচ্চ ১৯ ঘণ্টা স্থায়িত্বের, পানি নিরোধক এবং ক্র্যাক ফ্রি সুবিধা থাকছে এই মেকআপে। ব্রাইডাল প্যাকেজভুক্ত বিশেষ এই এয়ার ব্রাশ মেকআপের প্যাকেজ শুরু ১৫ হাজার টাকা থেকে। যোগাযোগ :বানথাই, বাড়ি-১২/বি, রোড-৫৫, গুলশান ২, ঢাকা। ফোন :০১৯২৪১১৯৯৩৩। সিম্ফনি এক্সপ্লোরার W90 জিনজারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচের পর গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে সম্প্রতি সিম্ফনি লঞ্চ করেছে আইসক্রিম স্যান্ডউইচ ৪.০ ও ডুয়াল কোর প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোন এক্সপ্লোরার W90। সিম্ফনির হেড অব মার্কেটিং রফিক উদ্দিন বলেন, ‘ডুয়াল কোর সুবিধা থাকায় এই ফোনটিতে ওয়েবপেজ ডাউনলোড অনেক দ্রুত সম্পন্ন করবে এবং ব্যাটারি খরচ হবে অনেক কম। এর ৫ ইঞ্চির বৃহত্ স্ক্রিন মুভি দেখা বা গেমসের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে। হ্যান্ডসেটটি ১০ মিলিমিটার পুরু ৭৮.৫ মি.মি. প্রশস্ত এবং ১৪২ মি.মি. লম্বা। রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ১ গিগাহার্টজ ডুয়াল কোরের শক্তিশালী এই ফোনটি ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট রম সমৃদ্ধ যা দ্রুতগতি নিশ্চিত করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ডাউনলোড ও এর ব্যবহারকে সহজ করবে। হ্যান্ডসেটটির মূল্য ১৪,৪৯০ টাকা যা সিম্ফনির ব্র্র্যান্ড আউটলেটসহ দেশের সব মোবাইল আউটলেটে পাওয়া যাচ্ছে।