ফ্যাশন ট্রেন্ড

একুশের পোশাক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১১
একুশের চেতনা বাঙালির পোশাকেও দেখা যায়। মহান একুশকে সামনে রেখে দেশীয় ফ্যাশন হাউজগুলো সেজেছে একুশের পোশাকে। একুশের পোশাক নিয়ে এবারের আয়োজন— নগরদোলা একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল ইতিহাস ও চেতনার উত্স এবং শ্রদ্ধায় অবনত হয় সমগ্র জাতি ও রাষ্ট্রসমূহ এবং ভাষাপ্রেমীরা। নগরদোলা সব সময় একুশের এই গৌরবময় চেতনাকে লালন চর্চা করে আসছে পোশাক ও পণ্যে অলঙ্করণের মাধ্যমে ও নান্দনিক উপস্থাপনায়। নগরদোলা এবারের একুশে পোশাকে পাওয়া যাবে রাষ্ট্র ভাষা আন্দোলনের চেতনার প্রতিফলন। এই সমস্ত পোশাকের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, ত্রয়ী, পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি এবং বাচ্চাদের সব ধরনের পোশাক। এই পোশাকগুলোর রং নির্বাচন করা হয়েছে কালো, সাদা, লালের সংমিশ্রণে। এ পোশাকগুলো পাওয়া যাবে নগরদোলার আউটলেটে। এড্রয়েট একুশ আমাদের জাতির গর্ব। এই দিনটির আলোকিত অধ্যায় সবার মাঝে ছড়িয়ে দিতে এড্রয়েট রয়েছে সচেষ্ট। তাই একুশের চেতনাকে ধারণ করে এড্রয়েট তাদের শোরুমগুলো সাজিয়েছে দিবস উপযোগী পোশাক দিয়ে। বড়দের পাশাপাশি ছোটদের পোশাকেও নিয়ে আসা হয়েছে একুশের বিভিন্ন চিত্র। যাতে করে শিশুরাও এখন থেকেই একুশ সম্পর্কে জানতে পারে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে বিভিন্ন একুশের মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে। এবারের ডিজাইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাংলা সাহিত্যের উদ্ধৃতি, আবার অক্ষর বিন্যাসে তৈরি করা হয়েছে চেক বা স্ট্রাইপ। পাশাপাশি বিভিন্ন মাধ্যমেও ব্যবহার করা হয়েছে একুশ লেখাটিকে। ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি বা কয়েকটি মাধ্যমকে একসাথে ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সাদা, কালো, অফ হোয়াইট প্রভৃতি। এ পোশাকগুলো এড্রয়েটের সব শোরুমে পাওয়া যাবে। মেনজ ক্লাব তরুণ প্রজন্মের ফ্যাশন ভাবনাকে আরও উজ্জীবিত করতে একুশের পোশাক এনেছে ফ্যাশন ব্র্যান্ড মেনজ ক্লাব। মহান একুশের থিমে প্রভাত ফেরি, একুশের অনুষ্ঠানের জন্য এবারের কালেকশনে থাকছে কালো ও লাল রঙ। সুতি, সিল্ক ও মসলিনের পাঞ্জাবি লাইনআপে প্রাধান্য পেয়েছে এমব্রয়ডারি ও লেইসের কারুকাজ। পাশাপাশি একুশের পোশাক ছাড়াও মেনজক্লাবের বসুন্ধরা সিটি লেভেল ৭-এর আউটলেটে থাকছে সর্বশেষ মেনজ স্টাইলিং- এর আপডেট কালেকশন’স। সাদাকালো এবার একুশের আয়োজনে সাদাকালো ডিজাইনে ভিন্নমাত্রা সংযোজিত হয়েছে। একুশের চিরায়ত সাদাকালো শাড়ির ভাবনা থেকে তৈরি হয়েছে সাদায় সাদা ডিজাইন আর কালোতে কালো ডিজাইন। আয়োজনে গুরুত্ব দেওয়া হয়েছে শিশুদের পোশাক। আছে শিশুদের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, টপস। শিশুদের মতো করে একই ডিজাইনে থাকছে বড়দের পোশাকও। এ পোশাকগুলো পাওয়া যাবে সাদাকালোর সব আউটলেটে। সমীকরণ ফ্যাশন হাউস সমীকরণ সব সময় নতুন নতুন ডিজাইনের পোশাক নিয়ে আসে। এবারও বেশকয়টি নতুন ডিজাইনের পোশাক এনেছে ফ্যাশন হাউস সমীকরণ। এ ছাড়া সময় উপযোগী আধুনিক পোশাকের বিশাল আয়োজন থাকছে। সমীকরণের পোশাকের ডিজাইন করে থাকেন এ হান্নান। সমীকরণে পাওয়া যাচ্ছে টি-শার্ট, ফুল হাতা টি-শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট, প্যান্ট ও পাঞ্জাবি। সব ধরনের পোশাক খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। বাংলার মেলা বাংলার মেলার একুশের সংগ্রহে রয়েছে সবার জন্য পোশাক। ফুলেল আর জ্যামিতিক মোটিফের সঙ্গে বর্ণমালা স্থান পেয়েছে এই কালেকশনের প্রতিটি পোশাকে। কবিতার লাইনকে ব্যবহার করা হয়েছে মোটিফ হিসাবে। মোটিফ ব্যবহারের মধ্য দিয়ে প্রতিটি পোশাকে একুশের আবহ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলার মেলার ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম গোলাম মাওলা। ব্লক, প্রিন্টেড, এ্যামব্রয়ডারি ব্যবহারে ডিজাইনকে ফুটিয়ে তোলা হয়েছে। সাদা, কালো, এ্যাস, মেরুন আর লাল রঙ ব্যবহার করা হয়েছে এসব পোশাকে। আর এসব পোশাকের দাম পড়বে ২৫০- ২০০০ টাকার মধ্যে। মেঘ ফ্যাশন হাউজ মেঘে এসেছে একুশের পোশাক। এসব পোশাকের মধ্যে রযেছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মেয়েদের থ্রি-পিস, টপস ও শিশুদের পোশাক। সাদাকালো রঙে বিভিন্ন প্রিন্ট ও হাতের কাজের মাধ্যমে দেশীয় তাঁতের সুতি, সিল্ক, খাদি ও এন্ডি কাপড়ে তৈরি এসব পোশাকের রঙে ও নকশায় উপস্থাপন করা হয়েছে বাংলা, বর্ণমালা, কবিতা ও শহীমমিনার। তহু’স ক্রিয়েশনস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাদা ও কালো এই দুই রং দ্বারা আমরা শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের প্রতি। প্রতি বছরের ন্যায় এবারও তহু’স ক্রিয়েশনস এনেছে সাদা কালো ও লালের কম্পিনেশনে একুশের পোশাক। এ পোশাকগুলো পাওয়া যাবে তহু’স ক্রিয়েশনসের আউটলেটে।