পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি অনুযায়ী শূন্যপদে একজন এমএলএসএস (নিরাপত্তাকর্মী) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদ, নাগরিক, শিক্ষাগত যোগ্যতার সনদ, অগ্রণী ব্যাংক, বাসাবো শাখা, ঢাকার অনুকূলে ৩০০/- ব্যাংক ড্রাফটসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদনের জন্য অনুরোধ করা হলো। ৩১-১০-২০১৮ইং তারিখের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নাই। ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাকঘর: দাসেরকান্দি, থানা: খিলগাঁও, ঢাকা-১২১৯। —প্রধান শিক্ষক সিকে-৩৪৬৩
