টোটাল অফটেক বাজারে এনেছে এডিম্যাক্স ব্র্যান্ডের এন৩০০ ইউনিভার্সাল ওয়াই-ফাই এক্সটেন্ডার। এটি ৮০২.১১বি/ জি/এন ওয়াই-ফাই নেটওয়ার্কের রেঞ্জ খুব সহজেই বৃদ্ধি করতে সক্ষম। এতে রয়েছে সহজ আইকিউ সেটআপ, হার্ডওয়্যার ডাব্লিউপিএস বাটন। এটি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি সমর্থন করে। এটি প্রচলিত ওয়াই-ফাই নেটওয়ার্কের রেঞ্জ দ্বিগুণ করতে সক্ষম। ফোন :৮৪১১০৭১, ০১৬৭৮০০৫১২৩।
