মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়ে সেখান থেকেই বিক্ষোভের প্ররোচণা দিচ্ছেন। এমনই অভিযোগ তুললেন মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ ওয়াহিদ। তিনি বলেন, সেপ্টেম্বরেই দেশে প্রেসিডেন্ট পদে ভোট। তার দল দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবে। কিন্তু নাসিদ ভোটের আগে দেশে বিক্ষোভের চক্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন ওয়াহিদ।
