আজ বিশ্বজাকের মঞ্জিলে আখেরী মোনাজাত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
ফরিদপুরের সদরপুরস্থ বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ৪ দিনব্যাপী ওরসের শেষ দিন আজ মঙ্গলবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে। ওরস উপলক্ষে দেশ ও বিদেশের লাখ-লাখ জাকেরান ও মুরিদান গত শনিবার থেকে দরবার শরীফে আখেরী মোনাজাতে শরিক হওয়ার জন্য অবস্থান করে আসছে। রবিবার বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া অপেক্ষা করে লাখ-লাখ মুসল্লি দরবার শরীফে আসা অব্যাহত রয়েছে। দরবার শরীফ সূত্র জানিয়েছে, এ বছর বিশ্বের প্রায় ৩৬টি দেশ থেকে কয়েক হাজার জাকের ও মুরিদান ওরসে শরীক হয়েছেন। মোনাজাত পরিচালনা করবেন খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।