নিগার রশিদ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য প্রকৌশলী একে রশিদ উদ্দীন আহমেদের পত্নী নিগার রশিদ (৬০) গত রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যা, রেখে গেছেন। মরহুমার কুলখানি আগামী বৃহস্পতিবার তার পৈতৃক বাসস্থান বাড়ি নং-৪ বি, রোড নং-৬২, গুলশান-২ এ বাদ আছর অনুষ্ঠিত হবে।
বাহারুন্নেছা
পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলা শাখা জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক কাজী মোসলেম উদ্দিনের সহধর্মিণী বাহারুন্নেছা (৪৫) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বাহারুন্নেছা’র ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বালী
বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন বালী (৭৮) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল কান্ডপাশা গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি স্ত্রী, ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল দশটায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
