শিবালয় (মানিকগঞ্জ): গতকাল লঞ্চ ও ফেরি শূন্য পাটুরিয়া ঘাট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতের আশঙ্কায় পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি-লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর দুইটা থেকে পাটুরিয়া রুটে ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলেও সন্ধ্যা পর্যন্ত সীমিত আকারে কে-টাইপের ফেরি দিয়ে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পারাপার করা হয়। এছাড়া, আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ-স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। জেলার সর্বত্র বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগে পড়েন আরিচা ও পাটুরিয়া ঘাটে আসা যাত্রীরা। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় সহস াধিক যানবাহন আটকে ছিল —ইত্তেফাক
