গতকাল শুক্রবার সকালে রূপগঞ্জের একটি লেক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্বাচল উপশহরের ২১ নং সেক্টরের রঘুরামপুর লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল হক জানান, শুক্রবার সকালে লেকের পানিতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় বাবুল মেম্বার জানান, গত বুধবার ঢাকা থেকে দুই শ’-আড়াই শ’ লোক এই লেকে গোসল করতে আসে। পুলিশ ধারণা করছে তাদের মধ্যে থেকে হয়তো বা কেউ সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়।
