এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল শুরু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন এ তথ্য জানিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত রুটিন প্রকাশ করা হতে পারে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরীক্ষা শুরুর দুই একদিন পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যাসহ যাবতীয় তথ্য প্রকাশ করবেন।