গতকাল সোমবারের হরতালে বাংলামটর থেকে কাওরান বাজার হয়ে ফার্মগেট এলাকায় জামায়াত-শিবির কোন সহিংস ঘটনা ঘটাতে পারেনি। গতকাল ভোর থেকেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতা-কর্মীরা অবস্থান নেন এসব এলাকায়। প্রধান সড়কের পাশাপাশি এসব এলাকার প্রতিটি অলিগলিতে হরতালের পুরোটা সময় ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে মিছিলও করেন তারা। জামায়াতের যে কোন কর্মসূচি প্রতিহত করতে ১৪ দলের নেতা-কর্মীরা প্রস্তুত থাকায় এবারের হরতালে জামায়াত-শিবিরের কোন নেতা-কর্মী বের হতে পারেনি। ১৪ দলের নেতা-কর্মীর পাশাপাশি এখানে নিয়োজিত ছিল ব্যাপক সংখ্যক র্যাব-পুলিশ ও বিজিবি সদস্য।
প্রসঙ্গত, কাওরান বাজার এলাকায় অতীতে হরতালকে ঘিরে জামায়াত-শিবির ব্যাপক তাণ্ডব চালায়। তারা আইনমন্ত্রীর গাড়ি বহরকে আক্রমণ করে। প্রথমআলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানও তাদের আক্রমণের শিকার হন।
