ক্যাম্পাস তারকা

‘মানুষকে হাসাতে মজা পাই’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৮
ইয়াকুব রাসেল। পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ঝুঁপড়িতে কথা হলো রাসেলের সঙ্গে। রাসেল এনটিভির রিয়েলটি শো ‘হাসো’ এর টপ ১০ পারফরমারদের একজন। এতো দূর কিভাবে আসা- জানতে চাইলে সে বলে, ‘সেই ছোট বেলা থেকেই শখ মিডিয়ায় কাজ করার। থিয়েটার এ অভিনয়, গান, নাচ, জোকস এসব আগ থেকেই একটু আধটু করা হতো। আর স্কুল,কলেজে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমাকে ছাড়া হতোই না।’ বলছিলেন রাসেল। এছাড়া বিভিন্ন শোতে অংশগ্রহণ ও ডিপার্টমেন্টের অনুষ্ঠানগুলোতে পারফর্ম করেন বলে জানান তিনি। ২০০৯ সালে ‘মার্ক্স অল রাউন্ডার’ প্রতিযোগিতায় সারা দেশে পঞ্চম এবং চট্টগ্রাম বিভাগে প্রথম হন তিনি। এরপর থেকেই মিডিয়ায় নানা ধরনের কাজ করে রাসেল। উচ্ছ্বাস নিয়ে রাসেল জানান, ‘খুব ভালো লাগে যখন অনেকে দেখেই চিনতে পারে আর বলে শোতে এই ভাইয়াকে দেখেছি। তখন মনে হয় আমি আমার স্বপ্নের দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছি। মানুষকে হাসাতে মজা পাই আমি। ক্যাম্পাস তার প্রিয় জায়গা উল্লেখ করে রাসেল বলেন, খুবই পছন্দ করি ক্যাম্পাস। ছোটবেলা থেকেই আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেঁষে। ক্যাম্পাসে আড্ডাবাজি করতে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। সময় পেলেই বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে বের হই, গান শুনি আর মজার মজার জোকস বলি। সাইকেল চালাতে আর খেতে অনেক ভালোবাসি। সবার সাথে গল্প করতে আর মিশতে অনেক ভালো লাগে। ডিপার্টমেন্টের শিক্ষক, ক্লাসের বন্ধুরা, বড় আপু, ভাইয়ারা অনেক সহযোগিতা করে। তাদের সহযোগিতা না পেলে এত দূর আসা সম্ভব হত না। এসব কাজে সেই ছোটবেলা থেকেই অনুপ্রেরণা দিয়ে আসছে মা-বাবা, ভাই বোনসহ আমার পরিবারের সবাই।