মুহাম্মাদ রিয়াজ উদ্দিন। ছোটবেলা থেকেই লেখাখেলির সাথে যুক্ত। দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছেন। তার লেখা ছড়া, কবিতা, গল্প দেশের পত্র-পত্রিকাসহ বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চারটি গ্রন্থ। কিশোর উপন্যাস ‘নিরুদ্দেশ’ (২০০৫), উপন্যাস ‘কালোপরী’ (২০০৯) এবং সম্পাদিত কাব্যগ্রন্থ ‘নানা রঙের দিনগুলি’ (২০১০)। এছাড়াও নতুন গল্পগ্রন্থ ‘পাগলা কাকু’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। রিয়াজ বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টারে অধ্যয়নরত। রিয়াজ বলেন, ‘আসলে প্রতিটি লেখকই চান তার লেখা প্রকাশিত হোক, পাঠকদের কাছে যাক। ২০০৫ সালের আমার প্রথম কিশোর উপন্যাসটি বের হয়েছিল। প্রথম বই হিসেবে পাঠকদের মন জয় করেছে জেনে আনন্দিত হয়েছি। পাশাপাশি পাঠকদের প্রতিও জানিয়েছি আমার কৃতজ্ঞতা। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করি। মনের আনন্দেই মূলত এ চর্চা। অন্য লেখকদের বই পড়ার চেষ্টা করি। বইয়ের ভেতর আনন্দ খুঁজে পাই। সবকিছু মিলিয়ে লেখালেখিও চালিয়ে যাচ্ছি।
