ক্যাম্পাসের টুকরো খবর

মতবিনিময় সভা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১১
University of Windsor, কানাডা-এর সেন্টার ফর এক্সিকিউটিভ এন্ড প্রফেশনাল এডুকেশনের পরিচালক Mr. Chris Busch সমপ্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নেন। আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ ডালেম চন্দ্র বর্মণের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপদেস্টা অধ্যাপক মোঃ মঈন উদ্দিন খান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় আলোচকগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহ, শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করেন। উইন্ডসোর এবং আশা ইউনিভার্সিটি’র মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থী বিনিময় কার্যক্রম নিয়েও তারা আলোচনা করেন।