ক্যাম্পাসের টুকরো খবর

দ্বিতীয় সমাবর্তন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১২
জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহকে আরো অধিক কার্যকর ভূমিকা পালন করতে হবে। সমপ্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপরোক্ত কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে মন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম। সমাবর্তন অনুষ্ঠানে ৬৬৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. রিজওয়ান খান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২য় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।