যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী নিয়ে বাংলাদেশের মানুষ যখন একসাথে, একই কণ্ঠে প্রজন্ম চত্বর শাহবাগে আওয়াজ তুলেছে। ঠিক তখন দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশও পুরো জাতির সাথে একাত্মতা পোষণ করে এবং ১৭ ফেব্রুয়ারি প্রজন্ম চত্বরের আহবানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজিয়ে সকল যুদ্ধাপরাধীদের বিচার দাবী করা হয়।
