ইংরেজি
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তামজিদ, বিজয়, সাইদুল্লাহ, সাফায়েত,রিদয়ান, সামি, তানজিম, শাহরান, জীম এবং আফফান সম্মিলিতভাবে উত্তরপত্রটি তৈরি করে পাঠিয়েছে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেছেন উক্ত কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো: জসিম উদ্দীন বিশ্বাস
A1. ‘Campus Life’ is a student magazine. What other kinds of magazines are there?
i). A magazine about sports is a ————
ii). A magazine about travel is a ————
iii). A magazine about fashion is a ———
iv). A magazine about business is a ——
v). A magazine about health is a ———
A2. Work in pair. Say something about an activity. Your partner says what that activity does for you.
A3.Now practise similar conversations in pairs using the following cues.
A: I spend my leisure time gardening.
B: ……………. keeps ………. fit.
A: I spend my leisure time reading books.
B: …………. gives …………. pleasure.
A: I spend my leisure time eating snacks.
B: …………. makes…………..
A: I spend my leisure time walking in the park.
B: ………….keeps ………….healthy.
A: I spend my leisure time doing nothing.
B: ………….makes…………..
Q. A4. Fill in blanks in the following dialogue about leisure activities in your class.
A: Good ………….. I’m a reporter from a students’ magazine. May I ask you some questions?
B: ……. course. What is it?
A: How do you ……….your leisure time?
B: I spend my……….time ………..
A: And why do you like that?
B: Well, because …….makes/keeps me fit.
A: Thank you very much.
B: You are welcome.
A5. Practise the filled out dialogue in A4 in pairs.
A6: Make polite requests with would you/could you——, using the cues given below. Your friend answers with one of the expressions: sure/of course/sorry, I can’t, etc.
Situation i:You want someone to open the door for you.
Situation ii:You want someone to speak more slowly.
Situation iii: You want someone to answer a question.
Situation iv.You want someone to tell you a story.
Anser Sheet:
A1. i). A magazine about sports is a sports magazine.
ii). A magazine about travel is a travel magazine.
iii). A magazine about fashion is a fashion magazine.
iv). A magazine about business is a business magazine.
v). A magazine about health is a health magazine.
A2: নিজেরা এ অংশের সংলাপটি জোড়ায় জোড়ায় অনুশীলন করো।) যেমন:
A: I spend my leisure time painting.
B: Painting makes you happy.
A3.
A: I spend my leisure time gardening.
B: Gardening keeps you fit.
A: I spend my leisure time reading books.
B: Reading books gives you pleasure.
A: I spend my leisure time eating snacks.
B: Eating snacks makes you fat.
A: I spend my leisure time walking in the park
B: Walking in the park keeps you healthy.
A: I spend my leisure time doing nothing.
B: Doing nothing makes you lazy.
A4.
A: Good morning. I am a reporter from a students’ magazine. May I ask you some questions?
B: Of course. What is it?
A: How do you spend your leisure time?
B: I spend my leisure time playing.
A: And why do you like that?
B: Well, because playing makes/keeps me fit.
A: Thank you very much.
B: You are welcome.
A5. Practise the filled out dialogue in A4 in pairs.( নিজেরা A4 অংশের সংলাপটি জোড়ায় জোড়ায় অনুশীলন করো।)
A6: Situation i:
Shahruk Kabir: Would you open the door?
Tajrian Kabir: Sure. I’ll be happy to open it.
Situation ii:
Naimul: Could you speak more slowly?
Najmul: Sure, No problem.
Situation iii:
Efty: Could you answer a question?
Redwan: Sorry, I can’t. I have no idea about this question.
Situation iv:
Sunny: Would you tell me a story?
Sinan: Sorry, I can’t. I don’t know any story.
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে এ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস
বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন
এক কথায় উত্তর:
১। পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ কোথায় রয়েছে?
উত্তর: মহাস্থানগড়।
২। মহাস্থানগড় কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: মৌর্য আমলে।
৩। বগুড়া শহর থেকে মহাস্থানগড় কত কিলোমিটার উত্তরে?
উত্তর: ১৩ কিলোমিটার।
৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত।
উত্তর:করতোয়া।
৫। মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গেছে?
উত্তর: ব্রাহ্মী।
৬। গোবিন্দভিটা কোথায় অবস্থিত?
উত্তর:মহাস্থানগড়ে।
৭। মহাস্থানগড়ে মসজিদটি কি নামে পরিচিত?
উত্তর: মহাস্থান মসজিদ।
৮। রাজশাহীর জাদুঘরের নাম কি?
উত্তর: বরেন্দ্র।
৯। নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রামের নাম কি?
উত্তর: ওয়ারী ও বটেশ্বর।
১০। ছাপাঙ্কিত মুদ্রা কোথায় পাওয়া গেছে?
উত্তর: ওয়ারী-বটেশ্বরে।
১১। পাহাড়পুর কোন বিভাগের আওতায়?
উত্তর: রাজশাহী বিভাগের।
১২। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
উত্তর: নওগাঁ জেলায়।
১৩। পাহাড়পুরে প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে কোন রাজার আমলের?
উত্তর:পাল বংশের রাজা।
১৪। পাহাড়পুরে পুরাকীর্তিটি কি নামে পরিচিত?
উত্তর: সোমপুর মহাবিহার।
১৫। সোমপুর বিহারে কতটি কুঠুরি আছে?
উত্তর: ১৭৭টি।
১৬। ময়নামতি কুমিল্লা শহর থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত।
উত্তর:আট।
১৭। রাজা মানিকের স্ত্রীর নাম কি?
উত্তর: ময়নামতি।
১৮। শালবন বিহার কোথায় অবস্থিত?
উত্তর: ময়নামতিতে।
১৯। বৌদ্ধ ধর্মের নিদর্শন ছাড়া আর কোন ধর্মের মূর্তি ময়নামতিতে পাওয়া গেছে?
উত্তর: জৈন ও হিন্দু।
২০। সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মেঘনা।
২১। সোনারগাঁও কোন জেলার অন্তর্গত?
উত্তর: নারায়ণগঞ্জ।
২২। মুঘল আমলে বারো ভুঁইয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন?
উত্তর: ঈসা খাঁ।
২৩। মুসা খাঁ কার পুত্র?
উত্তর:ঈসা খাঁর।
২৪। পাঁচ পীরের মাজার কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও।
২৫। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও।
২৬। লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন।
২৭। শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর কত সালে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯৭৫ সালে।
২৮। লালবাগ দুর্গ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা।
২৯। পরী বিবির মাজার কোথায় অবস্থিত?
উত্তর: লালবাগ দুর্গে।
৩০। ঢাকার নবাবদের প্রাসাদ কোথায় ছিল?
উত্তর: আহসান মঞ্জিলে।
৩১। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা নদীর তীরে।
৩২। আহসান মঞ্জিল কে তৈরি করেন?
উত্তর:জমিদার শেখ এনায়েতউল্লাহ।
৩৩। শেখ এনায়েতউল্লাহ কোন পরগনার জমিদার ছিলেন?
উত্তর:বরিশালের জামালপুর।
৩৪। ফরাসিরা কার নিকট থেকে আহসান মঞ্জিল ক্রয় করে?
উত্তর:মতিউল্লাহ।
৩৫। আহসান মঞ্জিল কার নামানুসারে রাখা হয়?
উত্তর: নবাবের পুত্র আহসানের নামানুসারে।
৩৬। আহসান মঞ্জিলে অবস্থিত গম্বুজটির নাম কি?
উত্তর: কুমুদ কলি।
৩৭। আহসান মঞ্জিল বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আসে কত সালে?
উত্তর: ১৯৮৫ সালে।
