শুক্রবার সকালে ঢাকায় আইডিইবি ভবনের কাউন্সিল হলে বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ (জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ) জেলা সমিতির সদস্যদের সমর্থনে সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশীদ। আগামী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত করা হয়।
