রংধনু প্রজাপতি তাহমিনা কোরাইশীর লেখা একখানি ছড়া-কবিতার বই। এটিতে মজার মজার ছড়া কবিতা সংকলিত। চার রঙা বইটির প্রচ্ছদপট ও অলঙ্ককরণ উত্তম সেনের। বইটি প্রকাশ করেছে ঢাকার পারিজাত প্রকাশনী। মূল্য দু’শত টাকা।
মঙ্গলবার রাতে তিনপরী আসে একখানি গল্পগ্রন্থ। এটি লিখেছেন মনি হায়দার। বইটিতে রয়েছে মোট দশটি গল্প, গল্পগুলো অলঙ্করণকৃত। প্রচ্ছদ ধ্রুব এষের এবং অলঙ্করণ তিতাস চাকমার। এটি ছাপা হয়েছে ঢাকার অক্ষর প্রকাশনী থেকে। মূল্য দেড়শ’ টাকা।
আনন উফার ছড়া স.ম. শামসুল আলমের লেখা একখানি ছড়ার বই। বইটিতে রয়েছে মোট চব্বিশটি ছড়া। রহুরঙা বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ সোহাগ পারভেজের আঁকা। প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ থেকে। মূল্য একশত চল্লিশ টাকা নির্ধারণ, একটু বেশিই হয়েছে।
পাখিদের ঝগড়া একখানি গল্পের বই। এটি লিখেছেন সুপরিচিত লেখক মোজাম্মেল হক নিয়োগী। বইটিতে রয়েছে পাখিদের ঝগড়া শিরোনামের একটি গল্প। পাতায় পাতায় ছবি। এগুলো এঁকেছেন অশোক উল হক। ছাপা হয়েছে সাকী পাবলিশিং ক্লাব থেকে। মূল্য চল্লিশ টাকা মাত্র।
পাগলা দাদার কান্ড শওকত নূরের লেখা একখানি শিশুতোষ গল্পের বই। বইটিতে রয়েছে মোট ছটি গল্প। প্রচ্ছদটি নাসিম আহমদের আঁকা। ভেতরের অলঙ্করণগুলোর ছবি সাদামাটা। এটি ছাপা হয়েছে ঢাকা শাহজাহানপুরস্থ নূর পাবলিকেশন্স থেকে, মূল্য আশি টাকা।
উই আর দি লিডার্স একখানি গল্পগ্রন্থ। এটি লিখেছেন মুরাদ আহাদ। এই সিরিজের আরো চারটি বই তারই লেখা এবং প্রত্যেকটি বইয়ের অলঙ্করণ ক্ষুদে আঁকিয়ে শারমিন হকের। এটি ছাপা হয়েছে অস্ট্রেলিয়ার বিউটি জ্যাংগেল পাবলিকেশন থেকে।
তিতি ও মিতি ক্ষুদে লেখক মালিহা মমতাজের আঁকা ও লেখার একখানি বই। এটি তার দ্বিতীয় বই। বইটিতে গল্প ও ছড়া রয়েছে। আঁকাগুলো সুন্দর। বইটি ছাপা হয়েছে ঢাকার পাঠশালা থেকে। মূল্য একশত টাকা।
নানুমনির ঝুলি একখানি গল্পের বই। এটি লিখেছেন নাজমা হোসনে আরা। মোট ১০টি শিশুতোষ গল্প এতে সংকলিত। বইটির প্রচ্ছদ এঁকেছেন তারিকুল ইসলাম শান্ত এবং অলঙ্করণ লেখিকার। প্রকাশ করেছেন অর্ঘ্য প্রকাশ। মূল্য দেড়শ’ টাকা।
ছড়ায় ছড়ায় ইংরেজি শেখা একখানি মজার বই। এই বইটি লিখেছেন ছড়া-লেখক শামসুল করিম খোকন। এর আগে শামসুল করিম খোকনের আরো দুটি ছড়ার বই ‘চাঁদি গরম’ ও ‘পাখির দেশ’ প্রকাশিত হয়েছিল। এই বইটিতে ইংরেজি শেখার জন্য ছন্দ মিলে লেখা। এই বইটির প্রচ্ছদ এঁকেছেন ইলোরা ইসলাম। বইটি ছাপা হয়েছে ঢাকার শব্দসম্প্রীতি প্রকাশন থেকে। মূল্য- একশত টাকা।
রোকসানা ফেরদৌস
