রক্তভেজা পথ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২২
ফাগুন মাসের হিমেল বাতাস ওড়ায় পথের ধূলি, সে পথে সব জুটলো এসে ছাত্র-মজুর-কুলি। উঠলো দাবি, একট আশা- বাংলা হবে রাষ্ট্রভাষা হঠাত্ এসে গরম সীসার হাজার হাজার গুলি, চোখের পলক না পড়তেই উড়িয়ে নিলো খুলি। গগনভেদী আর্তনাদে, কেউবা ছোটে কেউবা কাঁদে, জীবন গেলো, আসলো ফিরে সবার মুখে বুলি, ফাগুন মাসের সেসব কথা কেমন করে ভুলি? সেইতো শুরু রক্তভেজা পথ- স্বাধীনতার যেই পথে বীজ বুনেছে বরকত।