দুষ্টু রাজাকার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৩
একুশ শুধু ফুল ফোটানো কোকিল ডাকা নয়; একুশ এখন খুঁজেই পাওয়া হারানো বিস্ময়। একুশ এখন হাতের মুঠোয় সূর্যোজ্জ্বলা দিন- একুশ এখন এগিয়ে চলা বাঁধন-বাধাহীন। ভয়কে যারা জয় করেছে তাদের কিসের ভয়- মৃত্যু তাদের পায়ের নিচে ভৃত্য হয়ে রয়! স্বর্ণরঙা বর্ণমালা, কণ্ঠে মায়ের গান; মায়ের গানে সুখের দোলা, দুখের অবসান। কুহু কুহু কোকিল ডাকা, ফুল ফোটানো ভোর- নতুন আলোর হাতছানিতে খোকন খোলে দোর। খুকুমনি সোনার খনি স্বপ্নআঁকা মন ছবির খাতায় দেশের ছবি আঁকে সারাক্ষণ। ছবির মতো স্বাধীন দেশে কিসের কোলাহল লক্ষ খোকন লক্ষ খুকুর বক্ষে বীরের বল। দেশের যতো সর্বনাশা দুষ্টু রাজাকার— বাংলাদেশের খোকন-খুকু ভাঙবে তাদের ঘাড়।