মায়ের ভাষা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৪
ডালা ভরা থরে থরে রঙিন রঙিন ফুল বাঙলা ভাষার বর্ণমালা আমার মায়ের দুল। আমার কাছে অতি মধুর আমার মায়ের ভাষা ভাষার জন্যে বীর-বাঙালির ছিলো অনেক আশা। মায়ের মুখে বাঙলা ভাষা আমরা খুঁজে পাই ফেব্রুয়ারি মহান তুমি তোমায় ভুলি নাই।