প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৪
ডালা ভরা থরে থরে
রঙিন রঙিন ফুল
বাঙলা ভাষার বর্ণমালা
আমার মায়ের দুল।
আমার কাছে অতি মধুর
আমার মায়ের ভাষা
ভাষার জন্যে বীর-বাঙালির
ছিলো অনেক আশা।
মায়ের মুখে বাঙলা ভাষা
আমরা খুঁজে পাই
ফেব্রুয়ারি মহান তুমি
তোমায় ভুলি নাই।