প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৪
মুখের ভাষায় কইতে কথা
গাইতে দেশের গান,
বীর বাংলার সোনার ছেলে
রাখল বাজি জান।
সোনা বরণ মায়ের মুখের
প্রথম শেখা বুলি,
কিনতে গিয়ে সেই হায়েনা
ছুঁড়লো হাজার গুলি।
প্রাণের দামে রঙ্গিন খামে
আমরা পেলাম ভাষা,
এই ভাষাতেই নিত্য আমার
সুখের কাঁদা-হাসা।