সেদিনের কথা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৫
ভাষার দাবিতে শহীদ হয়েছে পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা তাই তো বাঙালি শক্তি পেয়েছে বুকে পাকিস্তানের কুশাসন থেকে মুক্তির বিশ্বাসে সেদিন বাঙালি গর্জে উঠেছে দৃপ্ত শ্লোগান মুখে। সেদিনের সেই শিমুল পলাশ আজো লাল হয়ে ফোটে হয়ত কখনো দূর অজানায় শহীদের কাছে ছোটে।